চীনে খুলে দেয়া হয়েছে শপিংমল-শিল্প কারখানা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৫:১০ পিএম

চীনে খুলে দেয়া হয়েছে শপিংমল-শিল্প কারখানা ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস ইস্যুতে নিয়ে দীর্ঘ সময় পর অবশেষে খুলে দেয়া হচ্ছে চীনের শপিংমল। গত বছরের ডিসেম্বর থেকে মরনঘাতী করোনাভাইরাসের শুরু হয় চীন থেকে। এরপর পরিস্থিতি বিবেচনায় বন্ধ করা হয় মার্কেট,পর্যটন কেন্দ্র ও শিল্প-কারখানা। ইতিমধ্যে শপিংমলের পাশাপাশি খোলা হয়েছে শপিংমল, পর্যটন কেন্দ্র ও শিল্প-কারখানা। সড়ক, বিপণন ও পর্যটন কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে মানুষ। চলতি মাসে পর্যটন কেন্দ্রগুলোতে দৈনিক গড় উপস্থিতি ১ কোটি ছাড়িয়েছে। শপিংমলগুলোতে বাড়ছে ক্রেতার উপস্থিতি।

সড়কে বাড়ছে গণপরিবহন। এ সুযোগে মুক্ত বাতাসের সন্ধানে ছুটছেন দীর্ঘ দিনের ঘরবন্দি মানুষেরা। গ্রামাঞ্চল ও পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে স্থানীয়দের পদচারণা।

চীনের মন্ত্রণালয় জানায়, পর্যটনকেন্দ্রগুলোতে দৈনিক গড় উপস্থিতি কোটি ছাড়িয়েছে। প্রবেশ মুখে রাখা হয়েছে, তাপমাত্রা পরিমাপক যন্ত্র। সামাজিক দূরত্বের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। পর্যটকদের সুবিধার্থে নানা স্থানে তুলে ধরা হয়েছে, স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের বর্ণনা।

কংহুয়ার গুয়াংঝু ব্যুরো অব কালচারের উপপ্রধান চেন হুয়ান বলেন, প্রত্যেক অঞ্চলেরই নিজস্ব শিল্প ও ঐতিহ্য থাকে। সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এর মাধ্যমে স্থানীয়দের ভ্রমণে উৎসাহিত করা হচ্ছে।'

পদচারণা বাড়ছে, খুচরা পণ্য বিক্রির দোকান ও শপিং মলগুলোতে। ক্রেতা আকর্ষণে নানা ধরনের অফারও দেয়া হচ্ছে। হুয়াংপু কমিশন অব কমার্সের উপপরিচালক শিয়াং জু বলেন, 'করোনার কারণে বিক্রি প্রায় তলানিতে। বিক্রি বাড়াতে নানা উপায়ে প্রচারণা করা হচ্ছে।'

দীর্ঘদিন বন্ধ থাকায় ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে মাসব্যাপী বিক্রয়োৎসবের আয়োজন করেছে চীনের কয়েকটি শপিং মল।