মালয়েশিয়া থেকে ফিরল ১৫৪ বাংলাদেশি

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৩ , ০৩:৩৩ পিএম

মালয়েশিয়া থেকে ফিরল ১৫৪ বাংলাদেশি ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় ​কোভিড-১৯ মহামারিতে দুই মাস ধরে টানা লকডাউনের কারণে আটকা পড়া ১৫৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে একটি বিশেষ চাটার্ড ফ্লাইট।

বুধবার (১৩ মে) মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মালিন্দো এয়ারের চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

এ বিষয়ে গত ৫ মে মঙ্গলবার মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরতের জন্যে এই বিশেষ ফ্লাইট পরিচালনার তথ্য জানানো হয়।

এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় CAAB অনুমোদন ও মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর স্বপক্ষে দূতাবাসের সনদ ইস্যু, কোভিড - টেস্টসহ যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সম্পন্ন করে।