নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১১ , ০১:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার (১১ মে) সকালে কাপাসিয়া উপজেলার কবিরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানায়, সকালে একটি সিমেন্টবাহী ট্রাক ত্রিমোহনী সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের দুইজন নিহত হন। আহত এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.