নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৯ , ০৭:০২ পিএম
ছবি: প্রতীকী
ফরিদপুরে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পাল ডাঙ্গী ও সিএনবি ঘাট এলাকায় পৃথক দুটি বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৯) বেলা ৩টার দিকে প্রায় একই সময়ে দুটি বজ্রপাত হয়।
বজ্রাঘাতে নিহত তিনজন হলেন, ডিক্রিরচর ইউনিয়নের আমিন সিকদারের ডাঙ্গী গ্রামের কামাল ব্যাপারীর ছেলে ট্রাক চালক সুজন ব্যাপারী (২৮), একই ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে অটোবাইক চালক বাবু খা (৫০) ও পাল ডাঙ্গী গ্রামের জয়নাল মোল্লার ছেলে যুবলীগ কর্মী রিপন মোল্লা (২৭)।
আহত হন ডিক্রিরচর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আসলাম মোল্লা (৩২) ও ট্রলারে মাঝি মো. টগর মিয়া (৬১)। আহত ওই দুই ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.