নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৯ , ০৩:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকা ছেড়েছেন অস্ট্রেলিয়ার আরও ২২০ নাগরিক। আজ শনিবার (৯ মে) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।
ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ২২০ জন অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিলেন।
গেল ১৬ এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাওয়া ২৮৫ জনসহ এই নিয়ে ৫শর বেশি অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরে যেতে সাহায্য করলো অস্ট্রেলিয়ান হাই কমিশন।
অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.