নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১১:২৩ এএম
ছবি: ইন্টারনেট
রাজধানী ক্রমশ তার জন অরণ্যের চেহারায় ফিরছে। মানুষের ঘরে থাকার প্রবণতা কমছে। নানান প্রয়োজনে-অপ্রয়োজনে তারা বাইরে বের হচ্ছেন। ফলে বাড়ছে যান চলাচলও।
সামাজিক দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এতে করে বাড়ছে করোনা সংক্রণের ঝুঁকি। এসব দেখভালে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে।যদিও সম্প্রতি তাদের উপস্থিতি কম।
এদিকে, ঢাকায় ফেরা ও প্রবেশ করা মানুষের সংখ্যাও বাড়ছে। প্রতি মুহূর্তে ঢাকায় ফিরছে ও ঢুকছে মানুষ। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে যুক্তিযুক্ত মনে করলে তবেই প্রবেশ করতে দিচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.