আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ১১:৪৯ এএম
ছবি: ইন্টারনেট
মহামারী করোনায় সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবে স্থানীয় অফিস-আদালতও বন্ধ থাকায় লাশ সংরক্ষণকারী হিমঘরে স্থান সংকুলান না হওয়াসহ নানা কারণে মৃত প্রবাসীর লাশ বাংলাদেশে প্রেরণের সম্ভাবনা নেই। সৌদি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে স্থানীয়ভাবে সৌদি আরবে মৃতদেহ দাফনের জন্য। দেশটির নিয়ম অনুযায়ী হাসপাতালের মর্গে একটি মরদেহ সর্ব্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রাখা যায় । এই সময়ের মধ্যে মরদেহ দাফনের বিষয়ে কোন সুরাহা না হলে দাফনের বিধান রয়েছে। বেওয়ারিশ মরদেহের ক্ষেত্রেও একই অবস্থা।
জুবাইল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারনে নতুন নির্দেশনা মোতাবেক প্রতি এলাকার পুলিশ/ট্রাফিক, হাসপাতাল এবং গভর্ণর অফিসের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে যারা ৩-৭ দিনের মধ্যে পুরোনো যে কোন মরদেহ দাফন করতে পারবে।
বাংলাদেশ মিশন সূত্র জানায়, বিভিন্ন কারনে মৃত্যুবরণকারী বাংলাদেশি প্রবাসীর মরদেহ দীর্ঘদিন হিমাগারে পড়ে আছে। প্রত্যেক হাসপাতালে হিমাগারের সংখ্যা সীমিত থাকে। বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীর মরদেহ নিজ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। তাই হিমাগার পরিপূর্ণ। নতুন করে কোন মরদেহ রাখার জায়গা থাকছেনা। বাধ্য হয়েই দাফন করতে হবে পুরাতন মরদেহ। না হয় নতুন মৃতদেহ রাখার জায়গা হবে না।
একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র রিয়াদের সিমুশি হাসপাতালের হিমঘরে বাংলাদেশের ৩৫ টি মরদেহ রয়েছে । এমনিভাবে শহরটিসহ দেশটির অন্যান্য শহরের সকল বড় বড় সরকারি বেসরকারি হাসপাতালে অনেক মরদেহ পড়ে আছে । স্বাভাবিক মৃত, হৃদরোগে মৃত, সড়ক দূর্ঘটনায় মৃত এবং হালের করোনায় মৃত মরদেহের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
মৃতের পরিবার দাফনের অনুমতি না দিলে দূতাবাস এনওসি (অনাপত্তিপত্র) ইস্যু করে না। আর এনওসি ইস্যু না হলে মৃত্যুসনদসহ অন্য কাগজপত্রও ইস্যু হয় না। এনওসি ও অন্য কাগজপত্র ঢাকায় প্রবাসীকল্যাণ বোর্ডে জমা দিতে না পারলে এককালীন সাহায্য তিন লাখ টাকা পাওয়া যাবে এমন নিশ্চয়তা পাওয়া যায় না।
পূর্বাঞ্চলের দাম্মাম, আহসা, জুবাইল ও ক্বাতিফ শহরে প্রবাসীদের ৯টি লাশ আছে, যাদের পরিবার সিদ্ধান্ত না দেয়ায় মৃতদেহগুলো পড়ে আছে, হয়তো বেওয়ারিশ হিসেবেই লাশগুলো দাফন হয়ে যাবে।
এ বিষয়ে জানতে ফোন করতে হবে রিয়াদস্থ দূতাবাসে ০০৯৬৬৫৭০২১২১৮০ এবং জেদ্দাস্থ কনস্যুলেটে ০০৯৬৬৫৩৩১৪৭৯১২-এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া দূতাবাস বরাবর আবেদন আকারেও মতামত পাঠানো যাবে, তবে নির্ভরযোগ্য সত্যায়ন থাকতে হবে বলে জানিয়েছে দূতাবাস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.