নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ১১:৪৮ এএম
ছবি: ইন্টারনেট
করোনার কারণে বিশ্বে একাধিক দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক।
তিনি জানান, করোনায় বিশ্বের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্যের হার বেড়ে যাবে।
করোনার সংক্রমণ রোধে এবং মানুষের প্রাণ বাঁচাতে ৪৭০ কোটি ডলারের তহবিল গঠনেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এদিকে, জাতিসংঘের তহবিল থেকে ৫০টিরও বেশি দেশে চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষার কিট ও অসুস্থদের সহায়তা দেয়ার জন্য কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.