বিশ্বে মৃতের সংখ্যা ২লাখ ৭০ হাজার ৭২০ জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ১০:০৯ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ২লাখ ৭০ হাজার ৭২০ জন ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩৯ লাখ ১৭ হাজার ৫৬৪ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে শুক্রবার (৮ মে) সকাল ১০টার সংগৃহীত এ তথ্য।

তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২লাখ ৭০ হাজার ৭২০ জন। আক্রান্ত ৩৯ লাখ ১৭ হাজার ৫৬৪ জন এবং সুস্থ হয়েছে ১৩লাখ ৪৪হাজার ১২০জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় (৭ মে) করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০৬জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন।