ভারতে ট্রেনে কাটা পাড়ে ১৭ শ্রমিকের মৃত্যু

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৮ , ১০:০০ এএম

ভারতে ট্রেনে কাটা পাড়ে ১৭ শ্রমিকের মৃত্যু ছবি: ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদে ট্রেনে কাটা পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে রেললাইনে ঘুমিয়ে থাকা অবস্থায় এসব শ্রমিকদের ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। তারা সবাই জালনা শহরের একটি লোহার কারখানায় কাজ করতেন। সেখান থেকে বাড়িতে ফেরার জন্য মধ্যপ্রদেশের পথে রওনা দেন তারা।

দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

ভারত জুড়ে লকডাউন থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই ট্রেন ধরার জন্য রেললাইনে আসেন এসব শ্রমিকরা। তবে খুব ক্লান্ত হয়ে পড়ায় রেললাইনের ওপরই বিশ্রাম নেয়ার জন্য ঘুমিয়ে পড়েন, এরপরই এই হতাহতের ঘটনা ঘটে।