নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৮ , ০৯:৪০ এএম

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ জন নিহত ছবি: সিটিজেন নিউজ

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ মারা গেছেন ৩ জন।  শুক্রবার (৮মে) সকালে নারায়ণগঞ্জ বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসান মোল্লার ৬ তলা ভবনের বাড়িটির নিচতলায় এ ঘটনা ঘটে।

এসময় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এতে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক সিটিজেন নিউজকে জানান, শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পেয়ে বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। 

বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সিটিজেন নিউজকে জানান, বন্দরের দিঘিরপাড় এলাকায় একটি বাড়িতে সেফটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে নীচতলার ফ্ল্যাটের খোরশেদ আলমের দুই ছেলে মাসনূন (১৩) ও জিসান (৮) ঘটনাস্থলে নিহত হয়।