হাসপাতালে নেয়া হয়েছে ৫ হাজারেরও বেশি অসুস্থকে
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ১১:৩৭ এএম
ছবি: ইন্টারনেট
দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তনমে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃত্যু হয়েছে এক শিশু-সহ ৮জনের। হাসপাতালে ৫ হাজারেরও বেশি মানুষকে নেয়া হয়েছে। খবর: এই সময়।
জানা গেছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিশ। উদ্ধার কাজ করছে তারা।
ওই কেমিক্যাল প্ল্যান্টের আধিকারিকরা জানিয়েছেন, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে ওই বহুজাতিক প্রতিষ্ঠান থেকে একধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে আর সেটিই কোনওভাবে বাইরের বাতাসে মিশে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে। মৃত ৭৮জনের মধ্যে একটি শিশুও আছে বলে খবর পাওয়া গেছে।
গ্রেটার বিশাখাপত্তনম পুর করপোরেশন টুইট করেছে, ‘গোপালপট্টমে এলজি পলিমারে ছিদ্র দেখা গেছে, সেখান থেকেই বিষাক্ত গ্যাস বাইরে এসেছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.