নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৫:৪০ পিএম
ছবি: ইন্টারনেট
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী দেশে ফিরবেন বলে জানিয়েছেন ররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আজ বুধবার (৬ মে) পঞ্চম আন্তমন্ত্রণালয় বৈঠক শেষ তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনবো এতে কোনও সন্দেহ নেই। তবে তাদের কীভাবে ফিরিয়ে আনব তা নিয়ে আলোচনা করেছি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে গিয়ে আটকে পড়েছিলেন এমন অনেককেই ফিরিয়ে আনা হয়েছে। ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর থেকে ২ হাজার ৮৫৩ জনকে ফেরত এনেছি। আরও কিছু আনার জন্য ভাড়া করা ফ্লাইটের ব্যবস্থা করছি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকেও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.