নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১০:৫৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসীর মামুন
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো না। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
আজ (সোমবার) মুগদা হাসপাতালে মুনতাসীর মামুনের করোনা টেস্ট করা হবে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল।
গতকাল রোববার সন্ধ্যায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.