আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ১২:৩৮ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই কমছে যুক্তরাষ্ট্রে । দেশটিতে স্থানীয় সময় গতকাল শনিবার একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৬৯১ জনের। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৭৪৪ জন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এর আগে গত শুক্রবার একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার সাতজন এবং মৃত্যু হয় এক হাজার ৮৯৭ জনের।
এ ছাড়া গত বৃহস্পতিবার দুই হাজার ২০১ জন এবং গত বুধবার দুই হাজার ৩৯০ জনের মৃত্যু হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৪৮ জন মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে ১১ লাখ ৬০ হাজার ৮৩৮ জন। আর সুস্থ হয়েছে এক লাখ ৭৩ হাজার ৭২৫ জন।
এদিকে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৪৪ হাজার ৮০৩ জনের। এ ছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪৪১ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.