নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০২:৩৯ এএম
ছবি: প্রতীকী
দেশ ছাড়লেন ২৫০ বিদেশি। একই সাথে দেশে ফিরলেন ২৪১ বাংলাদেশি নাগরিক। ২৫০ জন বিদেশিদের মধ্যে ২২৪ জন ব্রিটিশ ও ২৬ জন মার্কিন নাগরিক ছিলেন। শুক্রবার (১ মে) ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ব্রিটিশ নাগরিক ও রিজিপ্ট এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন মার্কিন নাগরিকরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ভারতের চেন্নাই দেশে ফিরেছেন ১৬৮ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ভারতের কলকাতা থেকে ফিরেছেন ৭৩ জন বাংলাদেশি।
তিনি বলেন, ব্রিটিশ এয়ারওয়েজ ও রিজিপ্টা এয়ারের বিশেষ ফ্লাইটে ব্রিটিশ ও মার্কিন ২৫০ নাগরিক দেশ ছাড়েন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.