নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০২:২০ এএম
করোনাভাইরাসে নিহত হুমায়ুন কবির খোকন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ এপ্রিল রাতে মারা যান দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। এরপর থেকে তার স্ত্রী ও সন্তান হোম কোয়ারেন্টিনে থাকলে তাদের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। শুক্রবার (১ মে) রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয় সাংবাদিক খোকনের স্ত্রী ও সন্তানের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
জানা যায়, গত ২৮ এপ্রিল সাংবাদিক খোকন রাতে মারা গেলে সেই রাতেই তাদের নমুনা সংগ্রহ করা হয়। সাংবাদিক খোকনের স্ত্রী-সন্তান ইতিমধ্যে বাসা ছেড়ে হাসপাতালে গিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ঢাকার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন, সঙ্গে ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অবস্থা খারাপ হলে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। পরবর্তী সময়ে তার নমুনা সংগ্রহ করা হলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.