আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৭:০৬ পিএম
ছবি: ইন্টারনেট
চীনে করোনা সংক্রমণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ১২ বার সতর্ক করেছিল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ। কিন্তু করোনা প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থা নেননি ট্রাম্প।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সংস্থার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা দেশটির গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে এ কথা জানিয়েছেন।
তাদের দাবি, চলতি বছরের জানুয়ারি মাসেই ট্রাম্পকে করোনাভাইরাসের বিস্তার ও এর সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে সিআইএ। কিন্তু ট্রাম্প পাত্তা দেননি।
ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের দৈনিক সংবাদ সম্মেলনের অংশ হিসেবে একই সতর্কবার্তা কয়েক দফা পাঠানো হয়। তাতেও কোনও কাজ হয়নি। এমনকি এ বিষয়ে গোয়েন্দাদের পাঠানো প্রতিবেদনও পড়ে দেখেননি।
এখন পর্যন্ত ভাইরাসটির আক্রমণে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন। আর মৃতের সংখ্যা ৬১ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন আর মারা গেছেন ২ হাজার ৩৯০ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.