আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ১১:৫১ এএম
ছবি: ইন্টারনেট
দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে একটি নির্মাণাধীন ওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে ওই ওয়ার হাউসে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ৬টা ৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।
বুধবার ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.