বিশ্বে মৃতের সংখ্যা ২লাখ ১৮হাজার ৯জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ১১:০১ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ২লাখ ১৮হাজার ৯জন ছবি: সিটিজেন নিউজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ১১টায় সংগৃহীত এ তথ্য।

তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৯জন। আক্রান্ত ৩১ লাখ ৩৮ হাজার ৭৮৫ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৫৭ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় (২৮ এপ্রিল) করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন। মোট মারা গেছেন ১৫৫জন।

এছাড়ও বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৫৯ হাজার ২৬৬ জন। ইতালিতে ২৭ হাজার ৩৫৯, স্পেনে ২৩ হাজার ৮২২, ফ্রান্সে ২৩ হাজার ৬৬০, যুক্তরাজ্যে ২১ হাজার ৬৭৮, বেলজিয়ামে ৭ হাজার ৩৩১জন।

জার্মানিতে ৬ হাজার ৩১৪জন, ইরানে ৫ হাজার ৮৭৭, ব্রাজিলে ৫ হাজার ৮৩, চীনে ৪ হাজার ৬৩৩, নেদারল্যান্ডসে ৪ হাজার ৫৬৬, ভারতে ১ হাজার ৮, ইন্দোনেশিয়ায় ৭৭৩, জাপানে ৩৯৪, মিসরে ৩৫৯জন।

পাকিস্তানে ৩১২জন, দক্ষিণ কোরিয়ায় ২৪৪, ইসরায়েলে ২১০, সৌদি আরবে ১৫২, মালয়েশিয়ায় ১০০, ইরাকে ৯০ ও অস্ট্রেলিয়ায় ৮৮ জন।