বিশ্বে মৃতের সংখ্যা ২লাখ ১১হাজার ৬০৯জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ১০:৩২ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ২লাখ ১১হাজার ৬০৯জন ছবি: সিটিজেন নিউজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ মঙ্গলবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ২লাখ ১১হাজার ৬০৯ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংগৃহীত এ তথ্য।

তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩০ লাখ ৬৪ হাজার ৪৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯লাখ ২২হাজার ৪০৮জন। গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে গতকাল সোমবার পর্যন্ত আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।