মঙ্গলবার থেকে ইফতার বিক্রি করবে রেস্তোরাঁগুলো

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৯:২৪ পিএম

মঙ্গলবার থেকে ইফতার বিক্রি করবে রেস্তোরাঁগুলো ছবি: ইন্টারনেট

রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।

নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পরবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না।

এদিকে ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন।