ক‌রোনাভাইরাস মুক্ত নিউজিল্যান্ড: জা‌সিন্ডা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৭:৫৬ পিএম

ক‌রোনাভাইরাস মুক্ত নিউজিল্যান্ড: জা‌সিন্ডা

কোভিড-১৯ রোগের সামাজিক সংক্রমণ বন্ধ করতে নিউজিল্যান্ডের সফল হয়েছেন বলে জানিয়েছেন দেশেটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে একথা জানা গেছে।

জাসিন্ডা আরডার্ন বলেন, ‘আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করছি, কিন্তু মানুষের সামাজিক জীবন এখনি আবার চালু করা হচ্ছে না।’

তিনি আরও বলেন, নিউ জিল্যান্ডে ব্যাপক হারে শনাক্তহীন কোনও সামাজিক সংক্রমণ নেই। এ যুদ্ধে আমরা জিতেছি। কিন্তু আমাদের যেন অবস্থাটা এমনই রাখতে পারি সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর পরই যদি দ্রুত লকডাউন না দেওয়া হত, তাহলে দিনে এক হাজারের ওপর নতুন রোগী শনাক্ত হত। পরিস্থিতি কত খারাপ হতে পারত কেউ জানে না, কিন্তু আমাদের আগাম পরিকল্পনায় আমরা সবচেয়ে ভয়ানক পরিস্থিতি এড়াতে পেরেছি।