বিশ্বে মৃতের সংখ্যা ১লাখ ৯৭হাজার ২৯৭জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৫ , ১০:৫৩ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ১লাখ ৯৭হাজার ২৯৭জন ছবি: সিটিজেন নিউজ

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ২৯৭, আক্রান্ত ২৮ লাখ ৩১ হাজার ৫১৩ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৮ লাখ ৬ হাজার ৮৯৪ জন। করোনাভাইরাস নিয়ে ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ১১টায় এ তথ্য সংগ্রহ করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৫২ হাজার ১৮৫, ইতালিতে ২৫ হাজার ৯৬৯, স্পেনে ২২ হাজার ৫২৪, ফ্রান্সে ২২ হাজার ২৪৫, যুক্তরাজ্যে ১৯ হাজার ৫০৬, বেলজিয়ামে ৬ হাজার ৬৭৯, জার্মানিতে ৫ হাজার ৭৬০, ইরানে ৫ হাজার ৫৭৪, চীনে ৪ হাজার ৬৩২, নেদারল্যান্ডসে ৪ হাজার ২৮৯, ব্রাজিলে ৩ হাজার ৬৭০, ভারতে ৭৮০, ইন্দোনেশিয়ায় ৬৮৯, জাপানে ৩৪৫, মিসরে ২৯৪, পাকিস্তানে ২৫৩, দক্ষিণ কোরিয়ায় ২৪০, ইসরায়েলে ১৯৪, সৌদি আরবে ১২৭, মালয়েশিয়ায় ৯৬, ইরাকে ৮৬ ও অস্ট্রেলিয়ায় ৭৯ জন।

এদিকে, করোনাভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা ১৩১, মোট ৪৬৮৯ জন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন মোট ১১২ জন। এ তথ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংগৃহীত করা হয়।