খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৯:০৭ এএম
ছবি: ইন্টারনেট
সাকিবের ঘর আগে থেকে আলোকিত করে রেখেছে কন্যা আলাইনা হাসান অব্রি। এবার বিশ্বসেরা অলরাউন্ডারের ঘরের আলোটা আরও একটু বেড়ে গেল। আলোটা বেড়ে হলো দ্বিগুণ। কেননা ক্রিকেট মহাতারকা সাকিবের ঘরে এসেছে নতুন অতিথি। করোনাভাইরাস মহামারীর সঙ্কটময় সময়ে এই খুশীর খবরে কিছুটা হলেও পুলকিত হলেন ক্রিকেট অনুরাগীরা।
স্ত্রী উম্মে আহমেদ শিশির সাকিবকে উপহার দিয়েছেন ফুটফুটে আরেকটি কন্যা সন্তান। শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় পৃথিবীর আলো দেখেছে তার দ্বিতীয় কন্যা। বিশ্ব ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র সাকিবের দুই কন্যারই জন্ম হলো যুক্তরাষ্ট্রে। সাকিবের মা শিরিন আক্তার সংবাদটি নিশ্চিত করেছেন।
সাকিব স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসে যুক্তরাষ্ট্রে যান। সেখানে পৌঁছানোর পরই ১৪ দিনের সেলফ আইসোলেশনে যান এ অলরাউন্ডার। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের অক্টোবরে তার মাঠে ফেরার কথা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.