খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৬:৪১ পিএম
ছবি: ইন্টারনেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের জন্য এশিয়া কাপের সূচিতে কোনো পরিবর্তন হবে না। সাফ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। তার বিশ্বাস, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেপ্টেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে পারবে।
করোনাভাইরাসের কারণে ভারতে আয়োজন করা সম্ভব হচ্ছে না আইপিএল। বিসিসিআই এরই মধ্যে ভারতের মাটিতে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তবে আইপিএলের সূচি নষ্ট করতে চায় না আয়োজকরা। যে করেই হোক মাঠে রাখতে যায় বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ। দেশের বাইরে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে তখন আইপিএল আয়োজনের সম্ভাবনা আছে। আবার এশিয়া কাপ পিছিয়ে আইপিএল আয়োজনের প্রস্তাবও এসেছে।
কিন্তু এবারের এশিয়া কাপের আয়োজক পিসিবি নিজেদের অবস্থানে অটল। পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরেই এশিয়া কাপ চায় তারা। ওয়াসিম খান জিটিভি নিউজ চ্যানেলকে বলেছেন,‘আমরা আমাদের অবস্থান পরিস্কার। যদি স্বাস্থ্যগত কোনো ঝুঁকি না থাকে তাহলে সেপ্টেম্বরেই এশিয়া কাপ হবে। আইপিএলের জানালার জন্য আমরা কোনোভাবেই এশিয়া কাপ পেছাব না।’
জানা গেছে নভেম্বর-ডিসেম্বরে এশিয়া কাপ সরিয়ে দেওয়ার প্রস্তাব এসেছে। কিন্তু পিসিবি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও বিষয়টি নিয়ে মুখ খুলেনি। ওয়াসিম খান আরও বলেছেন,‘একটা দেশের জন্য গোটা টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা দেখি না। এটা উচিতও হবে না। আমরা একটাকে মোটেও সমর্থণ করি না।’
নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে পাকিস্তান। ফলে কোনোভাবেই সেই সময়ে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা নেই।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.