ঢাকা ছাড়লেন আরও ১৭৭ ব্রিটিশ নাগরিক

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৭:২৫ পিএম

ঢাকা ছাড়লেন আরও ১৭৭ ব্রিটিশ নাগরিক ছবি: সিটিজেন নিউজ

বাংলা‌দে‌শে আট‌কে পড়া ১৭৭ জন ব্রিটিশ নাগ‌রিক‌ ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।

এর আগে ২১ এপ্রিল ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।