চীনে নতুন মৃত্যু নেই গত ৮ দিনে

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৫:৫৬ পিএম

চীনে নতুন মৃত্যু নেই গত ৮ দিনে ছবি: ইন্টারনেট

চীনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ৮ দিনে নতুন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত লাইভ কাভারেজ থেকে এ তথ্য জানা গেছে। একইসাথে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাও কমেছে।  

বিবিসি জানিয়েছে, সেদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ৩০।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।সরকারি হিসেবে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের কিছু বেশি।তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও বিশ্বজুড়ে এই ভাইরাসটি প্রাণ কেড়েছে ১ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ২৬ লাখেরও বেশি মানুষ।

বিবিসি জানিয়েছে, চীনে সদ্য বিদেশফেরতদের মধ্যেও করোনা সংক্রমণের সংখ্যা কমে গেছে।