গাজীপুরে একই পরিবারের ৪জনকে গলা কেটে হত্যা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৪:৫৩ পিএম

গাজীপুরে একই পরিবারের ৪জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, এলাকাবাসী ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়ে চার জনের লাশ উদ্ধার করে।  চারজনের মধ্যে তিনজন নারী ও একজন শিশুপুত্র রয়েছে।