বিশ্বে মৃতের সংখ্যা ১লাখ ৮৪ হাজার ২৬৩জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ১১:৫৭ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ১লাখ ৮৪ হাজার ২৬৩জন ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বের না হওয়ায় লকডাউন এবং সামাজিক দূরত্বের মতো বিষয়গুলোর ওপরই জোর দিচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৯হাজার ২৫ জনে। আর মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ হাজার ২৬৩ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার (২৩ এপ্রিল, বেলা ১২টা)। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭লাখ ২২হাজার ১৫০জন।

বিশ্বের অন্তত ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত বছরের শেষদিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে পুরো বিশ্বে এখন লকডাউন চলছে। তারপরও প্রতিনিয়ত বেড়ে চলছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।