করোনা: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৪:০৪ পিএম

করোনা: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তুলেছে চীনের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে। রাজ্যের অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, "চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।"

মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়। চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ। মিসৌরি রাজ্যের কর্তৃপক্ষ বলছে, এটা ঐতিহাসিক একটি আইনি পদক্ষেপ। সূত্র: বিবিসি।