নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০২:০৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
বুধবার (২২শে এপ্রিল) সকাল ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এসময়, দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সামগ্রীগুলো পৌঁছানোর পর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান এগুলো গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.