সারাবিশ্বে সর্বোচ্চ মৃতের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ১০:১৮ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১,০৪৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এটিই বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা।
দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। তবে হঠাৎ করেই মিশিগানে এর প্রাদুর্ভাব বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনোই হয়নি। আগামী দুই-তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন সময় হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, গত ২৪ ঘন্টায় বিশ্বে রেকর্ড ৪,৮৮৩ জনের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.