আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০১ , ০৯:৫৯ এএম
মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৫শ ৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে প্রাণহানি হয়েছে ৪ হাজার ৩শ ৪১ জনের।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ২৩ হাজার ৯৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭শ ২৬ জন।
করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। নতুন করে দেশটিতে ৪ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৪শ ২৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮শ ৩৭ জন।
গত ৩ মাসে করোনার ছোবলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১শ ১৪ জন প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৩ শ জনেরও বেশি।
এদিকে মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৫শ ৬১ জনের নতুন আক্রান্তের ঘটনায় এ পর্যন্ত আক্রান্ত মোট ৮ লাখ ৫৭ হাজার ২শ ৯৯ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, ১ লাখ ৭৭ হাজার ১৪১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩২ হাজার ২শ ৯৭ জনের অবস্থা আশঙ্কাজনক। যা আক্রান্তের শতকরা ৫ ভাগ।
প্রায় ২ মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার উপরে ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.