নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩১ , ১২:১৭ পিএম
গাজীপুরের কাশিমপুর এলাকার একটি বাড়ি থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মধ্যে স্বামী-স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে। হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মহানগরের কাশিমপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোশাররফ (৩৫) নামের ওই যুবক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.