২শ দেশে করোনা; মৃত্যু ৩৭৮১৬ জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩১ , ১২:০৯ পিএম

২শ দেশে করোনা; মৃত্যু ৩৭৮১৬ জন

বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, যুক্ত হচ্ছে নতুন নতুন দেশ। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সবমিলিয়ে ২শ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা মহামারি।

মঙ্গলবার সকাল ১০টা পর্ন্ত, বিশ্বের সবমিলিয়ে ৭ লাখ ৮৫ হাজার ৭৯৭ জন কেরানায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৬০৭ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ৬ লাখ মানুষ (৫ লাখ ৮২ হাজার ৩৭৪ জন)। এদের মধ্যে ২৯ হাজার ৪৮৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন। অর্থাৎ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন আরও প্রায় ৩০ হাজারের মতো মানুষ।

গোটা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে মঙ্গলবার সকাল পর্ন্ত মারা গেছেন সবমিলিয়ে ৩৭ হাজার ৮১৬ জন। এদের মধ্যে সোমবার একদিনে মারা গেছেন ৩ হাজার ৭১৮ জন। আর মঙ্গলবার সকালে মারা গেছেন আরও ৩৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে এখনও তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটিতে আরও ২০ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি কেবল মার্কিন মুলুকে নয়, বিশ্বের যে কোনও দেশে এক দিনে সর্বোচ্চ সংখ্যাক আক্রান্ত হওয়ার রেকর্ড।