সারাবিশ্বে করোনায় নিহত ৩০ হাজার ৮৭৯

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৯ , ১০:২৪ এএম

সারাবিশ্বে করোনায় নিহত ৩০ হাজার ৮৭৯

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রবিবার সকালে করোনাভাইরাস  আপডেট লাইভ ওয়েবসাইট ওয়াল্ডমেটার তথ্যমতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৩০ হাজার ৮৭৯ জন।

কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছে ৩০ হাজার ৮৭৯ জন। সেরে উঠেছে ১ লাখ ৪২ হাজার ১৪৩ জন।