নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৮ , ০৯:০০ এএম
টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদ ও এলাকাবাসী জানান, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের উপরে যাত্রী হিসেবে থাকা ৫ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, ‘আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতরা সিমেন্টবাহী ট্রাকের উপরে রংপুর যাচ্ছিল। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে উঠেছিল।’
আহত ও নিহতরা দিন মজুর ও শ্রমিক বলে জানিয়েছে এলাকাবাসী। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.