নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৭ , ০৭:৫৫ পিএম
করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে আজ শুক্রবার বিকেলে আরও ৩০ হাজার কিট এসেছে। নতুন এই কীট অনুদান হিসেবে দিয়েছে চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ সব মেডিকেল সরঞ্জাম বাংলাদেশে পৌঁছায় বলে জানান ঢাকার চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান।
এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
সেখানে জ্যাক মা লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর ও থার্মোমিটারও দেয়া হবে। বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এর আগে করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টির পর প্রথম দফায় দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ফের চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য আরও ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে প্রায় ৪২ হাজার কিট এলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.