আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৭ , ১০:৩৪ এএম
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে প্রায় ৫৪ হাজার আক্রান্তের ফলে এখন মোট আক্রান্ত ৫ লাখ ছাড়াল। ফলে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৩৬০ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসএরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে মারা যায় অন্তত ২৩ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।
করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইউরোপের ইতালি, স্পেন ও ফ্রান্সে। গতকাল ইতালিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৬৮৩ জন। আজ মারা গেছেন তার চেয়েও বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭১২ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জন। এছাড়া, নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।
স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯৮ জন, নতুন রোগী ৬ হাজার ৬৮২। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৯৭ জন, মৃত্যু ৪ হাজার ১৪৫ জনের। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২, মৃত্যু ১ হাজার ১৪৩ জনের। মারা গেছেন ১১৬ জন। মৃতের সংখ্যা কম হলেও এখনও আক্রান্তের সংখ্যায় সবার ওপর চীন। দেশটিতে এ পর্যন্ত ৮১ হাজার ১৮৫ জনের শরীরে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮৭ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.