নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৬ , ০২:০৪ পিএম
হবিগঞ্জের আজমিরীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে উপজেলার বিরাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রভাবে ঢাকা থেকে গ্রামে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। ফলে বৃহস্পতিবার ভোররাতে ঢাকা থেকে অন্তত অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস জমিরীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বিরাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে কোন প্রাণহানীর ঘটনা না ঘটলেও অন্তত ৪০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন- হাসান মিয়া (৪০), সামি আহমদ (২৬), সোলেমান মিয়া (৫০), তোফাজ্জল মিয়া (৩৮), তাউছির রহমান (১০), ইদ্রিস মিয়া (৫০) ও মুরদান বেগম (৪৫)।
আজমিরীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.