ফের রেকর্ড ইতালির; একদিনেই মৃত ৭৯৩

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২২ , ১০:১২ এএম

ফের রেকর্ড ইতালির; একদিনেই মৃত ৭৯৩

ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনেই মারা গেছেন ৭৯৩ জন। যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।

ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত নতুন করে আরও প্রায় ৮০০ মানুষের মৃত্যু ঘটেছে ইতালিতে, যার বেশিরভাগই উত্তরাঞ্চলীয় শহরগুলোর অধিবাসী। এ যাবত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজারেরও অধিক।

এদিন, রাজধানী রোম নিরব নিস্তব্ধ হয়ে যায়। রেড জোন ঘোষণার পর ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মানুষসব ভয়ংকর আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন। দেশটির আক্রান্ত অঞ্চল সমূহে সেনা মোতায়েনের কথা আবারও বলেছেন স্থানীয় কর্তৃপক্ষ।