আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২১ , ০২:০৩ পিএম
ছবি: ইন্টারনেট
শুক্রবার (২০ মার্চ) ইতালির লোম্বার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলিও ফন্টানা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে অবরুদ্ধ পরিস্থিতি (লকডাউন) বজায় রাখতে রাস্তায় সেনাসদস্য মোতায়েন করা হবে।
আত্তিলিও ফন্টানা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সেনা মোতায়েনের অনুরোধ গ্রহণ করা হয়েছে। লোম্বার্ডিজুড়ে ১১৪ জন সেনাসদস্য মোতায়েন থাকবেন। যদিও এই সংখ্যা খুবই কম, তবে বিষয়টি ইতিবাচক।’
ইতালির করোনায় আক্রান্ত লোম্বার্ডি অঞ্চল। গত কয়েকদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এ অঞ্চলে ভাইরাস পরিস্থিতি মোকবিলায় সাহায্য করছেন চীনের রোগ বিশেষজ্ঞরাও। তারা জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে এ অঞ্চলে আরোপিত নিষেধাজ্ঞার প্রয়োগ যথেষ্ট নয়। এসবের প্রেক্ষিতে শুক্রবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় আঞ্চলিক সরকার। সূত্র: সিএনএন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.