বিশ্বব্যাপি করোনা সংকট

জাপানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২১ , ০১:৩৭ পিএম

জাপানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া ছবি: ইন্টারনেট

জাপান সাগরের দিকে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।  শুক্রবার (২০ মার্চ) রাতে, এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপান কোস্টগার্ডের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে জাপান সাগরের দিকে এই দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। উত্তর কোরিয়া যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, সেগুলো প্রায় ৫০ কিলোমিটার উঁচু দিয়ে ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এই মাসের শুরুতেও সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

এমন অবস্থায় যুক্তরাষ্ট্র এবং চীন উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। এদিকে,  করোনাভাইরাস নিয়ে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক হয়নি বলে এর সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী।