আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-১৬ , ০৯:৫৮ এএম
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন। ভাইরাসটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৫ হাজার ২৪৭ জন।
চিকিৎসাধীন ৭৯ হাজার ৩২৬ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৫ হাজার ৯২১ জন।
চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৫৯ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৯ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজনের শরীরের এ ভাইরাস শনাক্ত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.