মিশিগান প্রতিনিধি l মার্কিন যুক্তরাষ্ট্র
আপডেট: ২০২৬-০১-০৮ , ০৫:২৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
প্রবাসের মাটিতে বাংলাদেশী বংশোভূত অত্যন্ত অভিজ্ঞ একজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত কামরুল হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটি কাউন্সিলের প্রো-মটেম হিসেবে নির্বাচিত হলেন।
কাউন্সিলম্যান পদে থাকাবস্থায় তিনি মঙ্গলবার এ দায়িত্ব পান। সংশ্লিষ্ট সিটির বোর্ড সভায় মেয়র ও কাউন্সিলম্যানদের মতামতের ওপর আলোচনার ভিত্তিতে কামরুল ইসলাম প্রো-মটেম নির্বাচিত হন।
এদিকে হেমট্রামিক সিটি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী শুধু নয়, বাংলা ভাষাভাষী অন্য দেশ সহ ইয়েমেনী ও মূল মার্কিন নাগরিকদের সাথে সু-সম্পর্ক ও তাদের পাশে থাকায় তার আগেও কামরুল হাসান একাধিকবার কাউন্সিলম্যান নির্বাচিত হন।
এদিকে তার প্রো-মটেম হওয়ার খবরে মিশিগানের হেমট্রামিক সিটি জুড়ে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা গেছে।
কামরুল হাসান বলেন, ‘‘আমি অতীতের মতো বর্তমান শুধু নয় ভবিষ্যতেও ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের পাশে থেকে হেমট্রামিক সিটির উন্নয়নে কাজ করব।’’
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ইচ্ছে করলেই তার আন্তরিক দক্ষতা ও কর্ম ফল দিয়ে জনগনের হৃদয় জয় করা সম্ভব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.