আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০১-২৭ , ০৫:১৮ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
দিল্লি থেকে বাংলাদেশি অভিবাসী শূণ্য করার ঘোষণা দিয়েছেন বিজেপির অন্যতম শীর্ষনেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (২৬ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৫ আগস্ট দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ভোটের প্রচারে গিয়ে এক সভায় তিনি এমন মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (এএপি) ‘অবৈধ আয় পার্টি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গত দশ বছরে আম আদমি পার্টি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তিনি দাবি করেন, দিল্লিতে এএপি সরকারের প্রতি কার্যক্রমে ব্যাপক দুর্নীতি হয়েছে।
অমিত শাহ আরও বলেন, ‘যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে দুই বছরের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হবে।’ তিনি দাবি করেন, বিজেপি দিল্লিকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।
অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাবে আম আদমি পার্টি (আপ) বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। দলটি এক বিবৃতিতে বলেছে, ‘বিজেপির দিল্লির উন্নয়নের কোনো পরিকল্পনা নেই এবং তাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নেতিবাচক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ। অমিত শাহকে জবাব দিতে হবে—দিল্লির ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গত দশকে তারা কী করেছে? তাদের একমাত্র কাজ ছিল দিল্লির নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেই কাজেও তারা ব্যর্থ।’
আম আদমি পার্টি আরও দাবি করে, ‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। অথচ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে। বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই করছে না।’
এই বিবৃতি ও পাল্টা অভিযোগের মধ্যে দিল্লির রাজনীতি এখন তীব্রভাবে উত্তপ্ত। বিজেপি ও এএপি উভয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.