আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০১-০৫ , ০৮:৩৯ এএম
ছবি: নাগরিক পত্রিকা
অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে সৌদি সরকার। গত এক সপ্তাহে দেশটিতে ১৯ হাজার ৫৪১ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি বলেছে, আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইউথোপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। অন্যদিকে ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এ ছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.