আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১৪ , ০৪:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকেই প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়।
সোমবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে ১৭ হাজার ৯৪০ জন অবৈধ ভারতীয় রয়েছেন।
এই তালিকা প্রকাশের আগে গত অক্টোবরে চার্টার্ড বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত পাঠানো হয়েছে।
ইন্ডিয়া টুডে বলছে, আমেরিকায় প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় রয়েছেন। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এল সালভাদর। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আরও বলছে, গত তিন বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৯০ হাজার ভারতীয় আটক হয়েছেন। এ সংকট নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চাইছে আমেরিকা। কিন্তু ভারত তেমন সায় দিচ্ছে না বলে দাবি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই)। এ জন্য ভারতকে তালিকায় ‘অসহযোগী’ বলে উল্লেখ করা হয়।
অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রাখা হয়েছে ভুটান, মিয়ানমার, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, ইরান, লাওস, পাকিস্তান, চীন, রাশিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.