আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-২২ , ০৭:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে বাংলাদেশি তরুণকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
আদালত সূত্রে জানা গেছে, দীপাবলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য করায় গত ৫ নভেম্বর ওই তরুণ গ্রেফতার হন। তিনি মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছিলেন। এসব অপরাধে তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জোহরের পুলিশ প্রধান আয়োব খান মাইদিন পিচাই বলেছেন, অভিবাসন আইনের ১৫ (১) (সি) ধারার অধীনে ১৬ নভেম্বর মুয়ার ম্যাজিস্ট্রেট আদালত ২৯ বছর বয়সী মিয়া আকাসকে এ সাজা দিয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.